আমাদের কথা

শৈশবের গ্রাম, মায়ের সাথে পাড়া বেড়ানো, বৃষ্টির দিন গথিয়া খাল সেসবই খুঁজে বেড়াই আমরা

গ্রামের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল, নাম তার গথিয়া। সেখান থেকেই আমাদের গল্পের শুরু। ফাস্ট ফ্যাশনের ভিড়ে আমরা খুঁজি স্বস্তি। ঘরে হোক বা বাইরে, প্রতিটি দিন হোক আরামদায়ক।

কীভাবে শুরু হলো?

গ্রামের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল, নাম তার গথিয়া। সেখান থেকেই আমাদের গল্পের শুরু।

প্রথম থেকেই আমরা জানতাম, পোশাক শুধুমাত্র ফ্যাশন কিংবা প্রয়োজনই নয়। এর সাথে জড়িয়ে থাকে অনেক কিছু। আমাদের বাতিল হওয়া কোনো জামা, পুরনো কোনো ফতুয়া-টি-শার্ট, প্রিয়জনের কাছ থেকে পাওয়া উপহারের কোনো পোশাক আমাদের ফেলতে কষ্ট হয়। ওয়ার্ডরোবে জমানো মায়ের শাড়ি কিংবা বাবার পাঞ্জাবী আমাদের নিয়ে যায় স্মৃতির অলিগলিতে।

এই সম্পর্ক, এই কানেকশনই আমাদের অনুপ্রেরণা দেয়। ফাস্ট ফ্যাশনের ভিড়ে আমরা খুঁজি স্বস্তি। আমরা চাই, পোশাকের সাথে আপনার সম্পর্ক হোক আরামদায়ক।

এই গথিযা, পুরনো গথিয়াকেই মনে রাখার চেষ্টা।
496946455 1279906847468050 2600947699752189828 n (2)
অন্তরা জাহান
স্বত্ত্বাধিকারী